করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতা জারী করেছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে এপথে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্যকর্মীরা।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শ (এসআই) ফজলুর রহমান জানান, করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি যাতে কোনো ভাবে দেশে প্রবেশ করতে না পারে তার জন্য স্বাস্থ্য কর্মীদেরকে সহযোগিতা করছেন ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্যকর্মী আব্দুল মজিদ জানান, চায়নাতে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। তারা বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া এ ভাইরাসের লক্ষণ সম্পর্কেও সচেতন করছেন।
উল্লেখ্য জটিল করোনা ভাইরাসে আক্রান্ত চীনে মারা গেছেন ১৮ জনের বেশি। ইতিমধ্যে ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে। চীনে থাকা ভারতীয়রাও ভুগছেন ভাইরাসটিতে। যেহেতু বাণিজ্যসহ বিভিন্ন কাজে চীনসহ আক্রান্ত দেশের নাগরিকরা প্রচুর পরিমাণে যাতায়াত করে তাই বাংলাদেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।