বরিশালের আবাসিক হোটেল পুলবাগে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

বরিশালের আবাসিক হোটেল পুলবাগে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ
জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের খালপাড়ে অবস্থিত আবাসিক হোটেল পুলবাগকে ঘিরে জুয়া, মাদক বেচাকেনা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হোটেলটিতে এসব কর্মকাণ্ড চলে আসছে।

অভিযোগ রয়েছে, হোটেলটিতে প্রতিদিন বিপুল অঙ্কের টাকার জুয়ার আসর বসে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের একটি অংশ হোটেলটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে মাদক বেচাকেনা ও সেবনের কার্যক্রম চালাচ্ছে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া অল্প বয়সী নারীদের ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে। এমনকি হোটেলটিতে ‘হানিট্র্যাপ’-সদৃশ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেছেন অভিযোগকারীরা।

আরো অভিযোগ রয়েছে হোটেল মালিক হিমুর তত্ত্বাবধানেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশের কারণে দীর্ঘদিন ধরে হোটেলটিতে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে।

হোটেলটিতে জুয়া, মাদক ব্যবসা কিংবা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন হোটেল মালিক হিমু। তিনি বলেন, তার হোটেলে এ ধরনের কোনো কর্মকাণ্ড হয় না।

এদিকে বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে নীয়দের দাবি, হোটেলটিকে ঘিরে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।