মাদারীপুুরের শিবচরে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার শেখপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুরে দিকে শিবচরের শেখপুর বাজারে নতুন স্ট্যান্ডের একিিট মুদি দোকনে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন আশেপাশের দোকনে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের সময় দোকান বন্ধ থাকায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। তবে দোকানের মালামাল সব পুগে যাায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুর করে। প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই পুড়ে যায় ৫টি দোকান।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তণে আনে। অগ্নিকান্ডে ৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। তবে আগ্নিকান্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।





