দৃষ্টি প্রতিবন্ধীদের সমান অধিকার ও নিরাপদ চলাচল নিশ্চিতের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

দৃষ্টি প্রতিবন্ধীদের সমান অধিকার ও নিরাপদ চলাচল নিশ্চিতের আহ্বান পানিসম্পদমন্ত্রীর
দৃষ্টি প্রতিবন্ধীদের সমান অধিকার ও নিরাপদ চলাচল নিশ্চিতের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে সাদা ছড়ি তুলে দেওয়া হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের ক্ষেত্রে সাদা ছড়ি একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। তাঁদের প্রতি সহমর্মিতা দেখানোর পাশাপাশি অধিকার, সক্ষমতা ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত, সড়ক, গণপরিবহন, সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহারের সব জায়গা প্রতিবন্ধীবান্ধব করে তোলা জরুরি।

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মোঃ আবদুল মতিনসহ অন্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।