বাগদাদে ওআইসি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির

বাগদাদে ওআইসি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির
বাগদাদে ওআইসি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির

ইরাকের রাজধানী বাগদাদে শুরু হওয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

‘শান্তি ও টেকসই উন্নয়নের প্রসারে সংলাপ ও সংহতি—দুটি মৌলিক স্তম্ভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিবেশনে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ওআইসির বিভিন্ন সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সমপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল একটি বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাগতিক দেশ ইরাক তুরস্কের কাছ থেকে এক বছরের জন্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।

বাগদাদের এই অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।