প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান

প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান
প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দিয়েছে সরকার।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ড. নাহরিন ইসলাম খান, এস. এ. এম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেনকে সংশ্লিষ্ট পদে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ প্রকাশের পর থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।