যশোরের শার্শা ও বেনাপোল পৃথকভাবে দুটি অভিযানে ১৫০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক বঢবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়ার কালাচান বেপারি @কালুর ছেলে মোস্তফা বেপারী (৩০) শার্শা থানার বাগুড়ি মাষ্টার পাড়ার আরশাদ আলীর ছেলে রুবেল হোসেন (৩২)ও আহম্মদ আলীর ছেলে শাহিন হোসেন (৩৩) উভয় থানা শার্শা যশোর।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকালে ডিবি পুলিশ জানায়, ১৬ অক্টোবর রাত ৭ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ০৬ ওয়ার্ডের ভবের বেড় এলাকার জনৈক বাদল হাওলাদার এর মুদি দোকানের সামনে বেনাপোল বাজার টু রেললাইন গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে মোস্তফা বেপারীকে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে নীল প্লাস্টিকের জিপারে রক্ষিত ১০০ শত পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
অপর একটি অভিযানে ১৬ অক্টোবর রাত ১০ টার সময় শার্শা থানাধীন ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগুড়ি মাষ্টারপাড়া গ্রামস্থ জনৈক শাহজাহান এর ১তলা বিশিষ্ট বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপরে উপস্থিত হলে ডিবি জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শাহিন হোসেনও রুবেল হোসেন দ্বয়কে একটি সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত অবস্থায় ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই শেখ হাদীউজ্জামান জানান,আটককৃত আসামীদের ইং- ১৭/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।





