ফুলবাড়ীতে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ

ফুলবাড়ীতে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ
ফুলবাড়ীতে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অর্ধশতাধিক মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে বিষ্ণু আরতি ফাউন্ডেশন। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

শনিবার (১৭ অক্টোবর) ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

বিষ্ণু আরতি ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার সম্পাদক জয়ন্ত কুমার জয় জানান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশ্বজিৎ দে এবং মিষ্টি রানী দে (যুক্তরাষ্ট্র)-এর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়রা বিষ্ণু আরতি ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লিপিকা রায়, ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের বিরেন্দ্রনাথ রায়, বিষ্ণু আরতি ফাউন্ডেশনের সদস্য সৌরভ কুমার সেন, পাপু চন্দ্র রায়, মায়া রানী রায়, সাগর সেন ও অরুণ কুমার রায়সহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।