দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামে মারা যাওয়া ৪ জনের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৩ শিশু ও নিশ্চিত হামে মারা গেছে এক শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০০ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১-তে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৪৩। এ সময়ে ৭৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।