× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মোংলা বন্দর উন্নয়নে ৬,২৫৬ কোটি টাকা দিচ্ছে ভারত

admin
হালনাগাদ: শনিবার, ৭ জুলাই, ২০১৮

বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। এই বৃহৎ প্রকল্পের মধ্যে রয়েছে, বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ এবং মোংলা থেকে নেপাল ও ভুটান হয়ে ভারতের কলকাতা পর্যন্ত রেললাইন এবং আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ।

মোংলা বন্দর সূত্রে জানা যায়, ২০০৯ সালে বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ফলে গত নয় বছরে বিদেশি জাহাজ ভেরা, পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি বৃদ্ধির প্রেক্ষিতে মংলা একটি লাভজনক ও ব্যস্ত বন্দরে পরিণত হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বার্তা সংস্থা বাসসকে  বলেন, গত সাড়ে নয় বছরে দশ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গৃহীত হয়েছে। মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের পথে।

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি ছয় হাজার পাঁচশ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি। তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় আগামী অর্থবছরে ভারত সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় হাজার ২৫৬ কোটি টাকা দেবে।

ফারুক হাসান বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার এ সংক্রান্ত অর্থনৈতিক প্রকল্প প্রস্তাব নৌ মন্ত্রণালয়ে পাঠাবে।

তিনি আরও বলেন, মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে এখানে অন্তত ২৫ হাজার লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে।


এ ক্যটাগরির আরো খবর..