রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে নওগাঁর ছোট যমুনা নদীর পাশে কাশিমপুর রাজবাড়ির অবস্থান। রাণীনগর উপজেলার একমাত্র ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত কাশিমপুর রাজবাড়ি। কাশিমপুর রাজবাড়ি পাগলা রাজার বাড়ি বলে এটি বেশি পরিচিত। এখন শেষ অংশটুকুও ধ্বংসের দ্বারপ্রান্তে। মন্দিরের কিছু অংশ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কাশিমপুর পাগলা রাজা নাটোরের রাজার বংশধর। শ্রী অন্নদা প্রসন্ন লাহিড়ী বাহাদুর ছিলেন এই রাজত্বের শেষ রাজা। তার চার ছেলে ও এক মেয়ে ছিলেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর রাজবংশের সবাই এই রাজত্ব ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। শুধু ছোট রাজা শ্রী: শক্তি প্রসন্ন লাহিড়ী বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই কাশিমপুর রাজবাড়িতে বসবাস করতেন। সময়ের বিবর্তনে সেও এক সময় কিছুটা চুপিসারে রাজবাড়ির স্টেটের অঢেল সম্পদ রেখে ভারতে চলে যান।
কাশিমপুর ২ একর ১৯ শতক জমির উপর কাশিমপুর রাজবাড়ির অবস্থান। প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজবাড়িটির নিদর্শন সমূহ দীর্ঘদিন যাবত রক্ষণা বেক্ষণ ও সংস্কারের অভাবে সকল কারুকার্য ধ্বংস প্রায়। কাশিমপুর রাজবাড়ি পাগলা রাজার বাড়ি বলে এটি বেশি পরিচিত। রাজবাড়ির মূল ভবনের সামনের চারটি গম্বুজ, উত্তর পাশে হাওয়াখানা ও পশ্চিম পাশে একটি দূর্গা মন্দির ছিলো। প্রতিনিয়ত মন্দিরে পূজা ও সন্ধ্যায় জ্বালানো হতো প্রদীপ, শোনা যেত শঙ্খ ও উল্লুর ধনি। মুন্দিরের পাশে ছিল একটি রাজবাড়ির বৈঠকখানা, পুকুর ও নদীর ধারে একটি কাঁচের ঘরের তৈরি বালিকা বিদ্যালয়। বর্তমানে রাজার জায়গার কিছু অংশ এখন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। মন্দিরের কিছু অংশ এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অবহেলা অযন্তে ধ্বংসের দ্বারপ্রান্তের দাঁড়িয়ে থাকা রাজবাড়িটির শেষ অংটুকু এখন দেখতে আসে অনেকেই। ঐতিহ্যবাহী স্থাপনটির সংঙ্কার করা হলে এই রাজবাড়িটিকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষনী পর্যটন কেন্দ্র। কশিমপুর রাজার শত শত বিঘা জমি ও পুকুর স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন কায়দা কৈউশলে দখলে রেখেছে।
রাজার সম্পত্তিগুলো স্থানীয় মানুষদের অত্যাচারে সবই এখন প্রায় বেদখল। রাজবাড়ির বেশির ভাগ জায়গা স্থানীয়রা অবৈধ ভাবে দখলে নিয়ে বিভিন্ন পন্থায় উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসনের কাছ থেকে লীজ নিয়ে চাতাল তৈরি করে ব্যবসা করছে। এদিকে, দ্বায়িত্বশীল মহল নজরে না নেওয়ায় কাশিমপুর রাজবাড়িটি দিনদিন স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে চাতাল, মিল, কলকারখানা, বসতবাড়ি। এছাড়া উঁচু জমি কেটে সমতল করে ধান চাষ করা হচ্ছে।
প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজবাড়িটির নিদর্শন সমূহ দীর্ঘদিন যাবত রক্ষণা বেক্ষণ ও সংস্কারের অভাবে সকল কারুকার্য ধ্বংস প্রায়। দ্বায়িত্বশীল মহল রাজবাড়ি ও রাজার সম্পদ গুলোর উপর নজর না দেয়া কারনে কোটি কোটি টাকার সম্পদ ও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সংলিষ্ট কর্তৃপক্ষের এই ঐতিহাসিক নিদর্শন, বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী কাশিমপুরের রাজবাড়িটি সংঙ্কারের জন্য এগিয়ে আসা ও রাজার রেখে যাওয়া সম্পত্তি গুলোর দিকে আসু দৃষ্টি দেওয়া প্রযোজন বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকলেছুর রহমান বাবু জানান, স্বাধীনতার পর কাশিমপুর রাজার বংশধররা কয়েক দফায় সবাই এই রাজত্ব ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। তারা চলে যাওয়ায় স্থানীয় কিছু ব্যক্তিরা রাজার এই বিশাল সম্পত্তি দখলে নেয়। এক সময় বিভিন্ন কায়দায় উপজেলা ভূমি অফিস থেকে লীজ নেওয়ার কথা আমি শুনেছি। এমনকি বড় বড় দালানকোটা ঘেড়া পাচীর ও রাজার প্রাসাদের ইট খুলে প্রকাশ্যে দিবালোকে রাতে আধারে স্থানীয়রা লুটপাট করে বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
জানা যায়, কাশিমপুরের রাজবাড়ির অধিকাংশ জায়গা বিএনপির সময় আলমগীর কবিরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাদের মধ্যে কারও কাগজ আছে ভূমি অফিস থেকে লিজ নেওয়া। এই এনিমি প্রোপার্টির ভক্তকুলের কোনো খোঁজই নেই। আলমগীর কবির নির্দেশ দিয়ে রাজবাড়ীর বিশাল দালান কোঠার ইট শুরকি খুলে তার ক্যাডারদের মধ্যে বিতরণ করেছেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাজবাড়ির ভগ্নদশা এখনো রাজবাড়ির কিছু অংশ বিএনপির দলীয় নেত্রী বেগম এবং তার ভাই ইব্রাহিম খলিল দখল করে নিয়েছে যার দেবোত্তর সম্পত্তি। বর্তমান এমপি মন্দির সংস্কারের জন্য দুইবার বরাদ্দ দিলেও সন্তোষজনক কাজ করতে পারেনি।
ইব্রাহিম খলিল রাজবাড়ী জেলা জোরপূর্বক দখল করে আছে নোটিশ দেওয়ার পরেও তারা অজ্ঞাত কারণেই সেই জায়গা ছেড়ে দেয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে উদ্যোগী হয়েও ব্যর্থ হয়েছেন পাশে এনিমি প্রপার্টি এবং ব্যক্তিগত সম্পত্তির সমন্বয়ে গড়ে উঠেছে বিশাল কৃষি প্রদর্শনী খামার।
স্থানীয় সংসদ সদস্য এর উদ্যোক্তা এখানে উন্নত মানের গাভী ছাগল হাঁস মুরগি মৎস্য চাষের হ্যাচারী বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কিত প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হয়। এনিমি সম্পত্তি জায়গাটুকু প্রকল্পের মধ্যে আছে তিনি তা স্থানীয় জেলা প্রশাসকের দপ্তর কর্তৃক বাণিজ্যিক ভিত্তিতে মাসিক বার্ষিক ভাড়া হিসেবে নিয়েছেন এভাবে বয়লার মালিকরাও এনিমি সম্পত্তি বাণিজ্যিকভাবে মধ্যে যারা আছেন তাদেরকে উচ্ছেদ করে রাজবাড়ী সংস্কার করা যায়।
স্থানীয় সংসদ সদস্য জননেতা ইসরাফিল আলম বলেন, বর্তমানে দ্বায়িত্বশীল মহল নজরে না নেওয়ায় রাজার বাড়ি মৃত প্রায়। যতটুকু নির্মাণ শৈলী কালের স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। রাষ্টের পক্ষ থেকে রক্ষনা বেক্ষন ও সংস্কারের মাধ্যমে দৃষ্টি নন্দন করলে এখানেও গড়ে উঠতে পারে ভ্রমন পিপাসুদের জন্য দর্শনীয় স্থান।