× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা যুক্তরাজ্যের

admin
হালনাগাদ: শনিবার, ৭ জুলাই, ২০১৮

বাংলাদেশের উন্নয়নে অভূতপূর্ব অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় কমিটির সভাপতি সংসদ সদস্য অ্যান মেইন। সেই সাথে তিনি দুদেশের মধ্যকার বিরাজমান উষ্ণ অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। খবর বার্তা সংস্থা ইউএনবি’র।

বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জন উদযাপন উপলক্ষে লন্ডনের ব্যাডেন-পাওয়েল হাউজে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে অ্যান মেইন এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ফারগুস আউল্ড, আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বাংলাদেশ সংক্রান্ত ঊর্ধ্বতন গভর্নেন্স অ্যাডভাইজার জুয়েল হার্ডিং ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের ট্রেড পলিসি গ্রুপের ম্যানেজার ক্রিস্টিনা টোপেল।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এসএম জাকারিয়া হক। সেই সাথে অনুষ্ঠানে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উত্তরণের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ক্যাটারারজ অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধি ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও হাইকমিশনের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্ববোধক সঙ্গীতসহ দেশীয় নৃত্য পরিবেশন করেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।


এ ক্যটাগরির আরো খবর..