মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের  সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মু‌জিবুর রহমান ফ‌কিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

মুজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২ মে) সকাল ৯টা ২৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সোমবার (২ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোক বাণীতে স্পিকার বলেন, গণমানুষের নেতা হিসেবে মু‌জিবুর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক নেতা ও সমাজ সেবককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে তার মেধা, প্রজ্ঞা ও অসামান্য অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেপুটি স্পিকার তার শোক বাণীতে বলেন, রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন সকলের কাছে অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। গণমানুষের নেতা হিসেবে তার স্মৃতি চির জাগরূক থাকবে।

এ সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজও শোক জানিয়েছেন।

মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।