মুজিব বর্ষে ২ লক্ষ প্রশিক্ষিত যুবদের বঙ্গবন্ধু যুবঋণ প্রদানের উদ্যোগ সরকারের

মুজিব বর্ষে ২ লক্ষ প্রশিক্ষিত যুবদের বঙ্গবন্ধু যুবঋণ প্রদানের উদ্যোগ সরকারের

মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ও প্রশিক্ষিত যুবসমাজকে আত্মকর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২ লক্ষ (২০২০ সালে ১ লক্ষ এবং ২০২১ সালে ১ লক্ষ) বেকার যুবদের স্বল্প সুদে ও সহজ শর্তে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে দুই লক্ষ প্রশিক্ষিত যুবদের ‘ বঙ্গবন্ধু যুব ঋণ ’ প্রদান উপলক্ষে আজ ১৬ মার্চ ২০২০ বিকাল ৪.৩০ ঘটিকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও কর্মসংস্থান ব্যাংক এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহ্সান রাসেল এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আখতার হোসেন । সমঝোতা স্মারক অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ও প্রশিক্ষিত যুবসমাজকে আত্মকর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু যুবঋন চালুর উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব হ্রাস তথা কর্মসংস্থান সৃষ্টি এবং দায়িত্ববান আত্ননির্ভরশীল দক্ষ প্রজন্ম দ্বারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে কর্মোদ্যোগ (Start-up)হিসেবে স্বল্পসুদে যুবদের এ ঋণ প্রদান করা হবে।

মুজিববর্ষে এ ঋণ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২ লক্ষ (২০২০ সালে ১ লক্ষ এবং ২০২১ সালে ১ লক্ষ) বেকার যুবদের স্বল্প সুদে ও সহজ শর্তে জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরেরর মহাপরিচালক জনাব আখতারুজ জামান খান কবির এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় কর্মসংস্থান ব্যাংক ‘ বঙ্গবন্ধু যুব ঋণ ’ নীতিমালা মোতাবেক যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত প্রশিক্ষিত যুবদের তালিকা অনুযায়ী প্রকল্পের গ্রহণযোগ্যতা স্বাপেক্ষে যোগ্য উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদান করবে। এ সমঝোতা স্মারক অনুযায়ী দুই লক্ষ প্রশিক্ষিত যুবদের মধ্যে তাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঋণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের উন্নয়নে যুবশক্তির অবদান রাখাই এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য। এ ঋণের পরিমাণ হবে ন্যূনতম ২০(বিশ) হাজার টাকা থেকে ৫.০০ (পাঁচ লক্ষ) টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ৫(পাঁচ) বছর হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।