× Banner
সর্বশেষ
“দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র?

নওগাঁয় ৪৪ জন হোম কোয়ারেন্টাইনে

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
নওগাঁয় ৪৪ জন হোমে

নওগাঁ প্রতিনিধিঃ  সম্প্রতি নওগাঁয় বিভিন্ন দেশ থেকে আসা ৪৪জন নাগরিককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নওগাঁর সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নওগাাঁর বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, নওগাঁর বিভিন্ন উপজেলায় মোট ৪৪ জন হোমকোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা গুলো হল :
সদর : ১ জন
রানীনগর : ২ জন
আত্রাই : ১২ জন
মহাদেবপুর : ২ জন
বদলগাছী : ৩ জন
ধামইরহাট : ১ জন
নিয়ামতপুর : ২ জন
সাপাহার : ২১ জন
নওগাঁর বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে তাদের সনাক্ত করেছে এবং প্রতিটি মানুষকে চিকিৎসা সেবা দিয়ে হোম কোয়ারেন্টাইনে রেখেছে।
এর মাঝে সাপাহার উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।  সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..