সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রায় রংপুরের দিকে রওনা হবেন। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে আয়োজিত দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।