চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে পৌঁছালে জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তাঁর এই সফর।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।

তাঁর এই সফরকে ঘিরে চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সম্মেলনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।