পাগলাপীরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

পাগলাপীরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
পাগলাপীরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, দ্য নিউজ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে যাওয়ার পথে পাগলাপীরে উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা পূজামণ্ডপে যাওয়ার পথে পাগলাপীরে উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়।

রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।