শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা

শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা
শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের পূজা পরিক্রমা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে সোমবার (১৯ অক্টোবর) দিন ব্যাপী পূজা পরিক্রমার আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখ থেকে কমিটির সভাপতি বিষ্ণু পদ মন্ডল ও সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জীর নেতৃত্বে উপজেলার সকল ইউপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অণ্যান্য সদস্যবৃন্দের অংশ গ্রহণে মহা অষ্টমীতে এ পূজা পরিক্রমা অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মানবেন্দ্র দেবনাথ,অশোক মিস্ত্রী,মহাদেব চন্দ্র মন্ডল,তাপস বৈদ্য,রনজিৎ রপ্তান,তাপস মন্ডল,তরুণ কুমার প্রমুখ।

অপরদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র নাথ বিশ^াস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণ পদ মন্ডলের নেতৃত্বে পূজা পরিক্রমায় অংশ গ্রহণ করেন সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রভাষক পরিমল মন্ডল, তপন মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনাথ চন্দ্র হালদার, প্রধান শিক্ষক দীনেশ মন্ডল, কার্ত্তিক দত্ত প্রমুখ।

উভয় পরিষদ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রনজিৎ বর্মন, শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।