× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধ্বস

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
পুঁজিবাজারে ভয়াবহ ধস

করোনায় আক্রান্তের খবরের পর আজ পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধ্বস দেখলো বিনিয়োগকারীরা।

আজ সোমবার (১৬ মার্চ) লেনদেন শুরুর প্রথম ২০ মিনিট বাজার ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পতনের মাত্রাও বাড়তে থাকে। দুপুরে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণার খবরে পুঁজিবাজারে সূচক দ্রুত নিম্নগামী হতে থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে নেমে আসে। এটি গত সাত বছরের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ২৮ মে‘র পর ডিএসইর প্রধান সূচক ছিল ৩ হাজার ৭৫৭ পয়েন্ট। ওইদিনের পর আজ সূচকের সর্বনিম্ন অবস্থানে আসে।

গত রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর সন্ধান পাওয়ার পরদিন গত ছয় লেনদেন দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)‘র প্রধান সূচক কমেছে ৫১৫ পয়েন্ট। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানির ১৮ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ১০ টির, কমেছে ৩৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪০৬ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৫২ পয়েন্ট কমে ৮৭৪ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে, সোমবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭১টি কোম্পানির ৮৫ লাখ ৫৫ হাজার ৫২৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ২৫টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৫৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৬ পয়েন্ট নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..