ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ‘শিশু নির্যাতন বন্ধ করুন’ এ ধ্বনি নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে বে-সরকারি সংস্থা গুড নেইবারস এর উদ্যোগে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলার নিয়ামতপুর কৃষি সমবায় সমিতি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে পীরগঞ্জ শিশু পরিষদের সভাপতি শিমু আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান একরামুল হক, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোকাদ্দেশ হায়াত মিলন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, গুড নেইবারস পীরগঞ্জ সিডিপি ম্যানেজার যোষেফ টুটুল বিশ্বাস প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।