বিশেষ প্রতিবেদকঃ উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনযোগে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পথসভা শুরু।
আজ শনিবার আওয়ামী লীগের ‘নির্বাচনী ট্রেনযাত্রায়’ উত্তরবঙ্গ যাওয়ার পথে নওগার আত্রাই রেল স্টেশনে অনির্ধারিত যাত্রা বিরতিতে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে উদ্দীপনাময় বক্তৃতা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেন জননেতা ওবায়দুল কাদের।
আত্রাই-রাণীনগরের সাংসদ জননেতা ইসরাফিল আলম বলেন, যেখানে বঙ্গবন্ধু ১৯৭০ সালে নির্বাচনী বক্তৃতা দিয়েছিলেন, যেখানে দেশরত্ন শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন, আজ একই জায়গায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর অসাধারণ বক্তব্যে আত্রাইবাসী ধন্যাতিধন্য।
এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী সান্তাহার রেলওয়ে জংশনে বিশাল জনসভায় যোগদান করে, সেখানে জনসমুদ্রের সৃষ্টি হয। অসাধারণ বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর কবির নানক ও খালিদ মাহমুদ চৌধুরী।
আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জনাব আহমেদ হোসেন, প্রচার সম্পাদক ডঃ হাছান মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জনাব অসীম কুমার উকিল ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত টিম।




