পঞ্চগড়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  “স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে  সামনে রেখে পঞ্চগড়ে আর্ন্তজতিক সাক্ষরতা দিবস-২০১৮ পালিত হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজনে ৮ সেপ্টেম্বর (শনিবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যানদের মধ্যে  উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহীন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।