এম মতিউর রহমান মামুন: আজ উত্তর বঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সফর কালে নওগাঁর আত্রাইয়ে রেল স্টেশনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি অনির্ধারিত প্রোগ্রামে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্য বক্তব্য রাখেছেন।
তিনি বলেছেন ‘এক সময় আত্রাইয়ের কথা শুনলে ভয় হতো, বুক কাঁপতো, এখন আপনারা কেমন আছেন? জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আত্রাইয়ে অনেক কাজ করেছেন। ‘আপনাদের এমপি জীবনে অনেক ত্যাগ করেছেন সংগ্রাম করেছেন, তাই আজ আর আত্রাই রাণীনগরের মানুয়ের মধ্য আতঙ্ক নেই। জেএমবি নেই, নকশাল নেই, সর্বহারা নেই। তিনি আরও জানতে চেয়েছেন আপনাদের এমপি সাহের উপর আপনারা খুসি আছেন কি না? আত্রাই রাণীনগরে নৌকা জিতবে কিনা? জবাবে নেতাকর্মীরা বলেন আমারা আমাদের নেতার উপর খুসি আছি, নৌকা এখনে বিপুল ভোটে জিতবে।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃজাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক মোঃখালিদ মাহমুদ চৌধুরী এমপি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর)এর সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি।

