পাটকেলঘাটায় মোটর গ্যারেজ শ্রমিকের আত্মহত্যা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি॥ পাটকেলঘাটায় পিতা-মাতার উপর অভিমান করে মৃত্যুঞ্জয় নামে এক মোটর গ্যারেজ শ্রমিক গলায় রশি জড়িয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল আনুমানিক রাত ১০ টার দিকে ঘটেছে বলে প্রাপ্ত তথ্যে জানা যায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের স্বপন দাসের পুত্র মৃত্যুঞ্জয় দাস (১৭) বাজারের মল্লিক মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো। বিভিন্ন সময় মেরামতকৃত গাড়ী নিয়ে টেস্ট ড্রাইভে যায়, এসময় প্রচন্ড গতিতে গাড়ী চালানোর জন্য দূর্ঘটনা ঘটতে পারে এমন আশংকায় পরিবারের সদস্যদের কাছে অভিযোগ জানান অনেকেই। তেমনি রবিবার রাতে অভিযোগ গেলে পিতা-মাতা বকাবকি করে।

মনের ক্ষোভে এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠার চলার সুযোগে সবার অজান্তে বাড়ীর পাশের আমড়া গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেই। সকালে এলাকার লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। এ বিষয়ে পাটকেলঘাটায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।