সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে প্লাবিত, সহায়তায় টোল ফ্রি নম্বর

সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে প্লাবিত, সহায়তায় টোল ফ্রি নম্বর

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়েছে। বেড়েই চলছে নদ-নদীর পানি। এর মধ্যে সিলেটের ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  সেইসঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলাজুড়ে চলছে হাহাকার। বন্যাকবলিত বেশির ভাগ উপজেলায় পা রাখার মতো শুকনো মাটি নেই। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী।

শনিবার (১৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।

নম্বরগুলো হচ্ছে- 01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098.

এদিকে, আক্রান্ত এলাকায় পানিবন্দি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের হিসেবে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।