পুলিশের অভিযানে গাঁজা ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

পুলিশের অভিযানে গাঁজা ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক
পুলিশের অভিযানে গাঁজা ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারি আটক

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ১ টি ব্যাটারিচালিত ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।

আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার সরবাংহুদা গ্রামের মৃত আরাফাত মোড়লের ছেলে মোঃ আব্দুর রউফ @ রফু (৫৩)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়,শার্শা থানাধীন শার্শা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শার্শা ইউনিয়নের শার্শা গ্রামস্থ কামারবাড়ী মোড় সংলগ্ন জনৈক আয়ুব হোসেনের চায়ের দোকানের সামনে শার্শা টু গোড়পাড়া গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও ১ টি ইজিবাইক সহ থানায় হাজির হইয়া আটক আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ শহিদুজজামান উজ্জ্বল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।