মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মাদারারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডাসার থানার এস আই মো. মান্নান হোসেন মোল্লা , ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম,ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাসুদ, সানমন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম, কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন এবং ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল রহমান আজাদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের বিরুদ্ধে অভিযান
পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়।এছাড়াও  আসন্ন সারদীয় দূর্গা পূজা উপলক্ষে ডাসার উপজেলার  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সৈয়দ রাকিবুল ইসলাম 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।