সোহরাওয়ার্দী উদ্যানের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী
সোহরাওয়ার্দী উদ্যানের আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়ারা নির্মাণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সংবাদমাধ্যমে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ প্রকল্প কীভাবে সম্পন্ন করা যায়, বর্তমানে সেটি নিয়ে আলোচনা চলছে। স্বাধীনতা স্তম্ভের মূল চেতনা কীভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরনের পরিবর্তন আনা যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছিল। তবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নির্মাণের বিষয়ে বর্তমান সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক স্থানে প্রস্তাবিত ভাস্কর্যের পরিবর্তে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগের কথা প্রকাশিত হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।