দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’-এ ২১ রোজায় কমলাপুর রেলস্টেশনে চরম বিড়ম্বনা

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’-এ ২১ রোজায় কমলাপুর রেলস্টেশনে চরম বিড়ম্বনা

দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন‘ কার্যক্রমে আজ ২১ রোজায় ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হলো।

আজ ১৫ মে শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ইফতার সামগ্রী নিয়ে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে দি নিউজকে। সেখানে গিয়ে পৌঁছানোর সাথে সাথে চারপাশ থেকে মানুষ ঘিরে ধরতে শুরু করে। কোন রকমে তাদের সড়িয়ে দিয়ে ভিতরে প্রবেশ করলে মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যে প্রায় ১০০ লোক দাঁড়িয়ে যায়।

দি নিউজের সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী খাবারের প্যাকেট দেওয়া শুরু করলে বেরিগেট টপকে লোকেরা ভিতরে আসতে শুরু করে। ১০ সেকেন্ডের মধ্যে চারপাশ দিয়ে সবাই তাকে ঘিরে ধরতে থাকে। স্টেশনের গার্ডরা তাদের আটকেও রাখতে পারে না। সম্পাদক বাধ্য হয়ে পিছন দিকে সরে যেতে শুরু করে অন্যদিকে লোকজন তার উপড়ে হামলে পড়তে থাকে যেন সে একটা প্যাকেট পায়। ১ মিনিট ও লাগেনি ৫০টা প্যাকেট শেষ হতে। অথচ দেখা গেল বাকিরা বলছে আমরা লাইন ধরে দাড়িয়ে থেকে পেলাম না।

এদের অবস্থা দেখে কে বলবে বাংলাদেশে করোনার প্রভাব এত ভয়াবহ। প্রতিদিন হাজারের উপরে লোক করোনায় আক্রান্ত হচ্ছে। কারণ এদের আগে খাবারের চিন্তা তারপর অসুখ। বর্তমানে করোনার প্রাদুর্ভাবের এই অবস্থা চিন্তা করেই দি নিউজ মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, আমরা প্রতিদিন ৫০-৫৫ টা প্যাকেট খাবার বানিয়ে নিয়ে আসি। দিতে এসে একদিকে রাস্তার পাশে পড়ে থাকা মানুষদের মুখে একটুখানি হলেও খাবার তুলে দিতে পেরে মন আনন্দে ভরে যায়, অন্যদিকে আমরা যা আনি তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য তাই খারাপ ও লাগে সবাইকে দিতে পারি না বলে।

একটা প্রবাদ আছে ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ এদের দেখলে সেটাই মনে পড়ে অভাবে, অনাহারে, ক্ষুধার জ্বালায় করোনা বিভীষিকাময় আতঙ্ক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।