কালীগঞ্জে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মাঠে ধান কাটলেন সাংসদ আনার

কালীগঞ্জে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মাঠে ধান কাটলেন সাংসদ আনার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ এবার স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাঠফাটা রোদে মাঠে ধান কাটতে নামলেন ঝিনাইদহ-৪ সাংসদ আনোয়ারুল আজিম আনার।

তিনি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামে এক দরিদ্র কৃষকের আড়াই বিঘা জমির ধান কাটতে মাঠে নামেন।

এ সময়ে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ ৩১ জন শিক্ষক শিক্ষিকা, ৫ জন কর্মচারী ও ৫ জন ছাত্র ওই ধান কর্তনে অংশ নেয়।

শিক্ষকদের সাথে হেলায় গ্রামের কৃষক ছব্দুল হোসেনের ক্ষেতে ধান কাটতে আসা ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, মহামারি করোনাতে ধান কাটা শ্রমিক সংকট চলছে। এ মুহুর্ত্বে দরিদ্র কৃষকদের পাশে দাড়াতে তিনি শিক্ষক শিক্ষিকাদের সাথে এসেছেন।

ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে একাত্বতা ঘোষনা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন।

প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষকদের পক্ষ থেকে তার বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ ছাড়াও তারা কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার ও মাননয়ি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ২৫,০০০ টাকা জমা দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।