মধুখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী কাজ বাধা দেওয়ার অভিযোগ

মধুখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী কাজ বাধা দেওয়ার অভিযোগ
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, জোরপুর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে উপজেলার নড়িখালী বায়তুর রহমান জামে মসজিদের সরকারী ঘাটলার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন বাচ্চু চেয়ারম্যান। এবিষয়ে বাচ্চু চেয়ারম্যানসহ ৬জনের নাম উল্লেখ করে আরো ৫/৬জনকে অজ্ঞাত আসামি করে  গত ১৩ এপ্রিল ২০২২ ইং তারিখে মধুখালী থানায় একটি চাঁদাবাজীর অভিযোগপত্র দাখিল করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ শাহিদুল ইসলাম শাহিন।
মধুখালী থানা ও মধুখালী প্রেসক্লাবে দাখিল করা ওই অভিযোগ সুত্রে জানাযায়, অভিযুক্ত সামছুল ইসলাম বাচ্চু জানুয়ারী মাসের ৫ তারিখে জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ওই ঘাটলার নির্মাণকাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নিয়ে বারবার ঘাটলার কাজ বন্ধ করে দিচ্ছে।
এবিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা গণমাধ্যমকে জানান, আরো দুই বছর আগে  মসজিদ কমিটির সভাপতি সাংবাদিক এস.এম আকাশ তাবলিগ জামাতের মুসল্লিরাসহ এলাকাবাসীদের গোসলের কথা চিন্তা করে আমাদের অফিসে একটি পাকা ঘাটলার আবেদন করেন। সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে জাহাপুর ইউনিয়নের তখনকার চেয়ারম্যান মোল্যা মো: ইসহাক হোসেনের সুপারিশক্রমে ও এলাকাবাসীর মতামত নিয়েই ওইখানে ঘাটলাটি অনুমোদন দেওয়া হয়। কাজও চলমান ছিলো পরে ওই ইউনিয়ন  নির্বাচনে বাচ্চু মোল্যা নামে এক ব্যাক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন একাধিকবার ওই কাজে বাধা সুষ্টি করে আসছে। ঠিকাদার তার ভয়ে কাজ বন্ধ করে দিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক অনেকেই গণমাধ্যমকে জানান, এই চেয়ারম্যান খুবই বিপদজনক, তার বিরুদ্ধে গেলে যে কোন সময় হামলা মামলার শিকার হতে হবে। তার ভয়ে আমরা মুখ খুলতে সাহস পাইনা। তারা আরো জানান, বাচ্চু মোল্যা প্রায় ২৫ বছর ঢাকায় ২ নাম্বারী ডলারের ব্যবসা করতে গিয়ে এক মালিকের ১২ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করে পালিয়ে আসে। ১২ বছর আগে জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া গ্রামের লাল বাদশা নামে তার এক বন্ধুর বাড়ী ঘর লিখে নিয়ে তাকে হত্যা করে লাশ পদ্মা নদিতে ফেলে দেয়। ওই মামলায় গ্রেফতার হয়ে অনেক দিন জেল খেটে পরে লাল বাদশার বৌয়ের নামে জালিয়াতি করে লিখে নেওয়া বাড়ীটি ফেরতসহ অনেক টাকার বিনিময়ে আপোষ হয়ে মামলা থেকে অব্যাহতি পায়।
এলাকাবাসীরা গণমাধ্যমকে জানান, বাচ্চু মোল্যা ব্যাক্তি হিসেবে নয় দলীয় প্রতীকের কারনে নির্বাচনে জয়লাভ করে এখন নিজেকে মধুখালী উপজেলার সবচেয়ে ক্ষমতাবান মনে করেন। তিনি এখন প্রকাশ্যে মাস্তানী করে সরকারী ঘটলার নির্মান কাজে বাধা দিচ্ছে, পুলিশ তাদেরকে কিছুই করছেনা।
এবিষয়ে বাচ্চু মোল্যা গণমাধ্যমকে বলেন, আমি জনগনের সুবিধার জন্য ঘাটলাটি সড়ানোর চেষ্টা করছি।
এবিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, নতুন চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু ঘাটলাটি সড়ানোর জন্য জেলা প্রশাসক স্যারের কাছে গিয়েছিলেন। তিনি বলেন জেলা প্রশাসক স্যারের কথায় আমি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরেজমিনে গিয়ে দেখেছি। ঘাটলাটি সুন্দর জায়গায় নির্মান হচ্ছে এবং ঘাটলাটি সবাই ব্যবহার করতে পারবে। ঘাটলায় যাতায়াতের জন্য সাংবাদিক সাহেব তাহার বাড়ীর উপর দিয়ে পথ দিয়েছে।
তিনি আরো বলেন, নতুন চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু ঘাটলার নির্মান কাজে অবৈধ ভাবে বাধা সৃষ্টি করছে। আমি তাকে আগেও বলেছি এবং গতকাল অফিসে ডেকে তাকে বলেছি ওই ঘাটলাটি আপনার আগের চেয়ারম্যানের সময় পাশ করা এবং কাজ চলমান। আপনি  ওই ঘাটলার কাজে বাধা সুষ্টি করতে পারেননা, আর যদি অবৈধ ক্ষমতার দাপটে বাধা সুষ্টি করেন তাহলে আপনার দায়ভার আমরা নেব না।
এবিষয়ে মধুখালী সার্কেল এএসপি সুমন কর জানান, যদি কেউ ঘাটলা নির্মানে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।