নওগাঁর আত্রাইয়ে কালী মন্দিরের কালী, শিবসহ ৪টি প্রতিমা ভাংচুর

এডভোকেট রবীন্দ্র ঘোষ, বিশেষ প্রতিবেদকঃ  নওগাঁর আত্রাইয়ে কালী মন্দিরের কালী, শিবসহ ৪টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি নিরাঞ্জন কুমার জানান, এ কালি মন্দির আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ঐতিহ্যবাহী। এখানে সকাল সন্ধ্যা পূজা দেয়া হয়। শুক্রবার রাতে পূজা শেষে সবাই বাড়িতে চলে যায়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালি, শিবসহ ৪টি প্রতিমার মাথা ভাংচুর করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরের প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় লোকজন ও মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওসি আরো জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শুক্রবার রাত ১২টার পরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।