× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আতশবাজির আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Fire.jpg

শবেবরাতের রাতে সিলেটের আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আলমপুর অফিস সূত্রে জানা গেছে, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনসেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন।

শবেবরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ওই বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..