× Banner
সর্বশেষ
আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

যুবলীগ নেতা ও ইউপি সদস্যর নির্দেশে কেটে নিয়ে যাচ্ছে সরকারি রাস্তার গাছ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
কেটে নিয়ে যাচ্ছে সরকারি রাস্তার গাছ

যুবলীগ নেতা ও ইউপি সদস্যর নির্দেশে সরকারি রাস্তার গাছ কেটে যে যার মতো করে নিয়ে যাওয়ার মহোৎসবে হতবাক এলাকাবাসী। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম শরিফাবাদ গ্রামের।

ওই গ্রামের একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন হাওলাদার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী খাল খনন প্রকল্পের নামে সরকারি রাস্তার পাশের গাছ কেটে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয়দের। অতিদ্রুত গাছ কেটে না নিলে তারা (ইউপি সদস্য ও যুবলীগ নেতা) গাছ নিয়ে যাবে বলেও হুমকি দেয়। পরে তাদের নির্দেশে গাছ কাটা শুরু করে স্থানীয়রা।

অভিযোগ অস্বীকার করে সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার কোন নির্দেশ দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউপি সদস্য জসিম উদ্দিন। তবে এবিষয়ে জানতে যুবলীগ নেতা রাসেল রাঢ়ীর ০১৭৩৩-৬৮৩৮৩২ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।

মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, সরকারি রাস্তার গাছ কাটার কথা শুনে গ্রাম পুলিশ পাঠিয়ে প্রাথমিক ভাবে গাছ কাটা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বিষয়টি বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সাকিব জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নবায়ন কমিটির সভাপতি মোঃ আবু আবদুল্লাহ খান জানান, অনুমতি ব্যতিত সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার কোন সুযোগ নেই। এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..