× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২৬
পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছায় সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে  হিতামপুর গ্রামে নিজ পিতার নামে প্রতিষ্ঠিত  এনতাজ আলী স্মৃতি পাঠাগারের  উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়।
মৃত্যু বার্ষিকী  উপলক্ষে সকালে কোরআনখানি,কবর জিয়ারত,আলোচনা সভা  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ আজাদুল হক।
বক্তৃতা করেন শেখ জিয়াদুল  হক, মোঃ ইব্রাহিম খলিল , গ্রন্হাগারিক কল্লোল মল্লিক, সৈয়দ মকবুল হোসেন,শেখ শাওন আহমেদ,শেখ সুজন আহমেদ, শেখ শাহনেওয়াজ আশিক, শেখ নাফিজ, শেখ সবুজসহ পাঠাগারের  পাঠক সদস্যবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিশালনা করেন স্হানীয় হিতামপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, এ্যাড, শেখ রাজ্জাক আলী যখন স্পীকার বা তৎকালীন সরকারের গুরুত্বপুর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তখন তার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিলোনা। হাজার হাজার লোক তার চেহারা দেখার জন্য  মৌমাছির মত ঘুর ঘুর করতো। আজ সবাই তাকে ভুলে গেছেন।
তিনি পাইকগাছা  কয়রাবাসীর জন্য অনেক কিছু করেছেন। এর মধ্যে পাইকগাছা উপজেলা শহরে দুটি বিচারিক আদালত,  শিবসা,কপোতাক্ষ,ও চা্ঁদআলী ব্রীজ নির্মাণ করেছেন।
ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যাকয়সহ অসংখ্য  প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছে। পাইকগাছায় সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবস্থা তিনিনকরেন।তিনি প্রথমে পাইকগাছা কয়রা সড়ক  পাকা করণের ব্যবস্থা করেন। অতচ অবুঝ মানুষ তাকে  ভুলে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..