সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী

সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর - সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেনসরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর।

বিএনপির নির্বাচনি ইশতেহারের সকল বিষয় ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। সমাজে বসবাসরত মূক ও বধির এরাও চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অসহায় ও দুস্থ মানুষদের চিকিৎসায় অর্থের অভাব হবে না।

আজ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাককান ও গলা ইনস্টিটিউটে  World Head & Neck Cancer Day 2026 উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রকাশ করুনদ্রুত নির্ণয় করুনজীবন বাঁচান। এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য মন্ত্রী সাংবাদিকদের আহ্বান জানান।

উল্লেখ্যমন্ত্রী হাসপাতালে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। যে সকল শিশুরা জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারিয়েছে এবং অন্য কোনো উপায়ে যাদের কথা শোনানো সম্ভব নয়তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্জারির মাধ্যমে ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্লান্টেশন‘ করা হয়।

পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রী এই এভিটি সেন্টার বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী হেড এন্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও ডিভাইস হস্তান্তর করেন।

এছাড়াঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ মনোয়ার হোসেনঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাজহারুল শাহীনবাংলাদেশ সোসাইটি ফর হেড এন্ড নেক সার্জন-এর সভাপতি প্রফেসর ডা. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোঃ হাসান জাফর।  

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।