প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সারাদেশের মোট ৪৯টি ল্যাবে ১৫৯৯০ টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে সর্ব্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৭১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। এবং সুস্থ্য হয়ে ফিরেছেন ৫০২ জন।
শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে এই পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজার ৩২২ টি নমুনা পরীক্ষা করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জনের শরীরে। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জন আর সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৫০ জন।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার (১২ জুন) এই পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৪ হাজার ৮৪ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৯ হাজার ৭৩১ জন। আর এ সময়ে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫২ হাজার ৩৮৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।



