× Banner
সর্বশেষ
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

১৮ পুলিশ কর্মকর্তা ডিআইজি হলেন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: পুলিশের ১৮ কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড-৩ পদে পদোন্নতি দেওয়া হলো।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) লুতফর রহমান মণ্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ (চলতি দায়িত্ব) ইব্রাহিম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মল্লিক ফখরুল ইসলাম, সিলেট রেঞ্জের মিজানুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান (চলতি দায়িত্ব), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার দিদার আহমেদ, যুগ্ম কমিশনার জামিল আহমেদ, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেন, সিএমপি’র অতিরিক্ত কমিশনার একেএম শাহিদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কুমার মজুমদার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়া ও ডিএমপি’র যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..