উত্তরা থেকে এক অপহৃত শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা থেকে ৬ বছর বয়সী অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে।  অপহরণের অভিযোগে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

গাজীপুর ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে ওই দুই অপহরণকারীকে আটক করা হয়। প্রাথমিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার অপহৃত ওই শিশুকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

আজ বেলা সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।