× Banner
সর্বশেষ
যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে

হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ ১ হাজার ৭৫৮ জন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ পালনের চুক্তির স্বাক্ষর হয়েছে। চুক্তি মতে এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালনের সুযোগ পাবেন। গত বছরও একই সংখ্যক হজ প্রত্যাশীর বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি পেয়েছিল।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী মতিউর রহমান ও সৌদি হজ মন্ত্রী ডা. বন্দর বিন মোহাম্মদ বিন হামজা হজ্জর ) নিজ নিজ দেশের সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন বলেন, দুই দেশের মন্ত্রী পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এবার সরকারিভাবে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫ হাজার হজ প্রত্যাশী এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে হজে যেতে পারবেন ৯৬ হাজার ৭৫৮ জন।

চুক্তি অনুযায়ী ক্যাটারিং প্রতিষ্ঠানের মাধ্যমে সৌদি সরকার অনুমোদিত হজ যাত্রীরেদর খাবার সরবরাহ, হজ এজেন্সির ব্যাংক হিসাব চালু, খাবারের ব্যয় পরিশোধ করবে। এই সব কার্যক্রম পরিচালিত হবে অনলাইনের মাধ্যমে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের দুর্ভোগ লাঘব করতে একই ফ্লাইটে দু’টি এজেন্সির বেশি হজযাত্রী পরিবহন করা যাবে না।

মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল হজ চুক্তি করে আসার পর প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হবে। ২৩ অথবা ২৪ ফেব্রুয়ারি এ কার্যক্রম শুরু হতে পারে।

১২ সেপ্টেম্বর  পবিত্র হজ অনুষ্ঠিত  হবে।

১১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয় দেওয়া হয়। হজ প্যাকেজ-১ অনুযায়ী হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। আর প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৪ হাজার ৯০৩ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..