মেয়েদের গোপন রোগের চিকিৎসায় সজনে পাতার উপকারিতা

অনলাইন স্বাস্থ্যবার্তা ডেস্কঃ প্রতিমাসে ঋতুস্রাবের সময় কমবেশি পেটে ব্যথায় ভুগতে হয়। নানা রকম ওষুধ খেয়ে সাময়িক মুক্তি পেলেও বার বার একই সমস্যা ফিরে আসে। বরং দিনের পর দিন ওষুধের কার্যকারিতা কমে যেতে থাকে। তখন প্রয়োজনীয় উপকার পেতে ব্যথানাশক ওষুধের মাত্রা বাড়াতে বাধ্য হতে হয়। অথচ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মিলতে পারে পেটেব্যথার মতো অস্বস্তিকর সমস্যার সমাধান। ইন্টারন্যাশনাল জার্নাল অব পাইথোথেরাপিতে প্রকাশিত এক তথ্যে জানানো হয়, সজনে গাছের পাতায় আছে এমন সব উপাদান যা পেট এবং জরায়ুর রক্ত চলাচল বাড়িয়ে দেয়। ফলে ব্যথা অনেকটাই কমে যায়। এছাড়া এই পাতা মধুর সঙ্গে খেলে রক্তাশূন্যতা কমে যায়। আয়ুর্বেদ অনুযায়ী মাসিকের সময় রক্তশূন্যতার কারণেই পেটে ব্যথা হয়। এই পাতায় থাকা আয়রন আর ক্যালসিয়াম দেহে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেটে ব্যথায় প্রকৃত উপকার পেতে, একমুঠো পাতার রসের সঙ্গে এক টেবিল চামচ মধু নিন। ভাল করে মিশিয়ে মাসিকের প্রথম তিন দিন সকালে খালি পেটে খেতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।