× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

ভালোবেসে পাগল প্রায় রিয়াজ

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

বিনোদন ডেস্কঃ গল্পটা ১৯৯৫ সালের। বাংলাবাজারে একটা বইয়ের দোকানের ম্যানেজার রিয়াজ। টেলিফোনে রং নাম্বারে যোগাযোগের মধ্য দিয়ে সিলেটের নূপুর নামের এক তরুণীর সঙ্গে প্রেম হয় রিয়াজের। মেয়েটা ঢাকায় আসতে চায় রিয়াজের সঙ্গে দেখা করতে। তখন থেকেই স্টেশনে তার জন্য অপেক্ষা করে চলেছেন রিয়াজ। অপেক্ষা করতে করতে পার হয়ে গেছে ২০ বছর। রিয়াজের অবস্থা পাগল প্রায়। বাড়ন্ত চুল-দাড়িতে রিয়াজকে চেনায় দায়। এ কোন রিয়াজ?

রেলস্টেশনে পাগল প্রায় হয়ে হেঁটে বেড়াচ্ছেন, ঘুমুচ্ছেন। অন্যের সঙ্গে কথা বলতে চেষ্টা করছেন। সম্প্রতি এমনই গল্পের এক টেলিফিকশন অভিনয করেছেন রিয়াজ। টেলিফিকশনের নাম ‘প্রতীক্ষা’। এটি রচনা ও পরিচালনা করেছেন সিমিত রায় অন্তর। এই টেলিফিকশনে শোভন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আর নুপূর চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নির্মাতা সিমিত রায় অন্তর বলেন, ‘এটি একটি রিয়েল ভালোবাসার গল্প। এর মধ্যে টেলিফিকশনটির শুটিং করেছি রাজধানীর কমলাপুর স্টেশন, উত্তরাসহ বিভিন্ন লোকেশন্।ে আশা করি ফিকশানটি সবার ভালো লাগবে। এটি প্রযোজনা করেছে ভ্যারিয়েশন এন্টারটেইনমেন্ট। রিয়াজ ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন মুনিয়া ইসলাম, মাসুদ রানা মিঠু, আল আমিন সবুজ প্রমূখ।

পরিচালক সূত্রে জানা গেছে সব কিছু ঠিক থাকলে আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে ‘প্রতীক্ষা’। রিয়াজ বর্তমানে ছোটপর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্মাতা সিমিত ব্যস্ত ‘প্রতীক্ষা’র এডিটিং নিয়ে। সিমিতের আগের নির্মিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো ‘হারমনি’, ‘দোসর’। প্রচারের অপেক্ষায় আছে আরও একটি নাটক ‘উঠান’।


এ ক্যটাগরির আরো খবর..