বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত

বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (Buyback) কার্যক্রম পরিচালিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ কার্যক্রম পরিচালনা করে।

সরকারি সিকিউরিটিজ Buyback হচ্ছে একটি আধুনিক ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি, যার মাধ্যমে সরকার বিদ্যমান সরকারি সিকিউরিটিজ মেয়াদপূর্তির পূর্বেই বাজার থেকে পুনঃক্রয় করতে পারে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Liability Management Operations (LMO)-এর অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ।

এ কার্যক্রমের মাধ্যমে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ হ্রাস, পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি অধিকতর সুষমকরণ এবং সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এটি সরকারি ঋণ ব্যবস্থাপনাকে অধিকতর সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অর্থ বিভাগ সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রথমবারের মতো Buyback কার্যক্রম পরিচালনা এসব উদ্যোগের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল (MTDS)-এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান এবং ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিবেচনায় এ ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

সরকার ভবিষ্যতেও বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের কাঠামো বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী Buyback Auction কার্যক্রম পরিচালনা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।