ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) : আসন্ন পবিত্র ঈদুল আজহা ও বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে এবং সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।



