× Banner
সর্বশেষ
বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ

নিউজ ডেস্ক

ন্যাশনাল মিউনিসিপ্যাল ডিজিটাল সার্ভিস প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ন্যাশনাল মিউনিসিপ্যাল ডিজিটাল সার্ভিস প্রকল্পের বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমগ্র বাংলাদেশের ৩২৮টি পৌরসভায় ডিজিটাল সার্ভিস বাস্তবায়নের লক্ষ্যে ‘ ন্যাশনাল মিউনিসিপাল ডিজিটাল সার্ভিস প্রজেক্ট (এনএমডিএসপি)’ বাস্তবায়ন বিষয়ক এক সভা আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক ডা.বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশে নিযুক্ত কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর. ইয়ং-আহ দোহ, প্রকল্প সংশ্লিষ্ট কোরিয়ান বিশেষজ্ঞ দলের সদস্য, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় ইতিপূর্বে ১টি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভায় পাইলটিংকৃত ৫টি সার্ভিসের সাথে হোল্ডিং টেক্স অ্যাসেসমেন্ট ও পাবলিক কমপ্লেইন এ দুইটি সার্ভিসসহ মোট ৭টি সার্ভিস দেশের বিদ্যমান ৩২৮টি পৌরসভায় বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় নতুন আরো ৫টি সার্ভিস যোগ করার জন্য আইসিটি প্রতিমন্ত্রী কোইকার প্রতি অনুরোধ জানান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে কোইকা আর্থিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, কারিগরি সহায়তা প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকার অনুমোদন করেছে। অনুদানকৃত অর্থের পরিমাণ ৮ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পটি এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বাস্তবায়িত হবে। ইতিপূর্বে পাইলটিংকৃত ৫টি সার্ভিস সফলভাবে বাস্তবায়িত হওয়ায় কোইকা এই অর্থ প্রদানে এগিয়ে এসেছে।

এছাড়া পরে বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে অংশ হিসেবে জাপানে অর্থায়নে স্মার্ট বাংলাদেশ ভিশন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের বিষয়ে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) এর সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইউহো হায়াকাওয়া, আইসিটি বিভাগ ও এর অধীনস্থ সংস্থা ও জাইকার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..