প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mitchel Lee সাক্ষাৎ করেন। সাক্ষাতে দু’দেশের সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (Foundational Literacy and Numeracy-FLN) উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে পাঠ অনুধাবন, শ্রবণ দক্ষতা, কথোপকথন, লেখা এবং ভাষাগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ নতুনভাবে কাজ করতে চায়। এ বিষয়ে সিঙ্গাপুরের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিশ্বব্যাপী অত্যন্ত কার্যকর ও সুপরিকল্পিত হিসেবে বিবেচিত হওয়ায় বাংলাদেশ তা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স শিক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় বাংলাদেশকে সহযোগিতা করতে সিঙ্গাপুর প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের জন্য স্টাডি প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া যেতে পারে।

উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের উন্নয়ন সহযোগিতা আরো গতিশীল হবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।