কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন ও প্রাথমিক শিক্ষার গুনাগত মান উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ৩০ আগস্ট’২০১৮:  ঝিনাইদহ কালীগঞ্জের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উদ্দোগ্যে জাতীয় শোক দিবস পালন ও শিক্ষার গুনাগত মান উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভ’ষন স্কুল রোডস্থ আ’লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ -৪ আসনের সাংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী, কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সালমা খাতুন, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, মোচিক সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে অবকাঠামোগত উন্নয়ন,বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া,দেশের প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করনের আওতায় আনা,শিক্ষার্থীদের উপবৃত্তি দ্বিগুন করাসহ শিক্ষাব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। বক্তারা ৭৫’র ১৫ই আগষ্ট জাতীরজনক বঙ্গবন্ধুসহ নির্মমভাবে নিহতদের আত্বার মাগফেরাত কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।