ডিএন‌সি‌সি উপ-নির্বাচনে ম‌নোনয়ন নি‌লেন আতিকুল

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আতিকুল ইসলামের পক্ষে তার প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তাঁর নির্বাচনী সমন্বয়ক একেএম মিজানুর রহমান, সহকারী সমন্বয়ক ইমতিয়াজ মঈনুল ইসলাম।

এর আগে সকালে ফরম সংগ্রহ করেন আরও চার মেয়র প্রার্থী। তারা হলেন রাসেল আশেকী, আদম তমিজি হক, ফরহাদ হোসেন ও শাহ আলম। শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৬ জানুয়ারি দলের মনোনয়ন বোর্ডে চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।