নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আদালতে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্দিষ্ট ছকে সম্পদের বিবরণী কমিশনে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে ইমা ক্লেয়ারের বিরুদ্ধে। একই সঙ্গে তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং সেই অবৈধ সম্পদ নিজের দখলে রাখার অভিযোগও আনা হয়েছে।

এসব অভিযোগে দুদক গত বছরের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলার সংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ কারণে মামলার তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক।

এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।